থানায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, কলেজ স্ট্রিটে রাস্তা আটকে বিক্ষোভ পরিবারের

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খাস কলকাতার (Kolkata) থানায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তাল আমহার্স্ট স্ট্রিট। প্রতিবাদে ভাইফোঁটার সন্ধ্য়ায় কলেজ স্ট্রিট অবরোধ করে চলছে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে রাস্তায় নেমেছে মৃতের পরিবার পরিজন। যার জেরে ওই রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
অভিযোগ, দিন কয়েক আগে একটি মোবাইল কিনেছিলেন ওই যুবক অশোক সাউ। এর কিছুদিন পরই আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ফোন করে মোবাইল ফেরত দেওয়ার নির্দেশ দেয়। জানানো হয়েছিল, এটা চুরির মোবাইল। এদিন সেই সূত্রেই থানায় এসেছিলেন অশোক। পুলিশ সূত্রে খবর, থানায় কথা বলতে বলতে আচমকাই খিঁচুনি শুরু হয় তাঁর। থানার মধ্যেই জ্ঞান হারান। তখনই থানার পুলিশরা তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তখন তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার-পরিজন। শুরু হয় বিক্ষোভ।
[আরও পড়ুন: নিজামে বিভাস অধিকারী, কেন ফের CBI স্ক্যানারে পার্থ-অনুব্রত ‘ঘনিষ্ঠ’ নলহাটির প্রাক্তন TMC নেতা?]
পরিবারের অভিযোগ, পুলিশ পিটিয়ে মেরেছে। এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ দাবি করেছেন, “পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে হবে। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করতে হবে। কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করাতে হবে দেহর। যদিও এনিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।” রাস্তা খালি করার আবেদন জানিয়েছে পুলিশ। পরিবারকে বোঝানোর চেষ্টা করছে তারা।
 

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে চক্রান্তের আশঙ্কা, ভাইফোঁটায় ‘দিদিকে রক্ষা’র প্রতিশ্রুতি শোভনের]
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *