সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের গণধর্ষণের ঘটনা। এবার আগ্রার (Agra) একটি হোমস্টের তরুণী কর্মী গণধর্ষণের স্বীকার হলেন। অভিযোগ, তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। এর পর টানতে টানতে হোমস্টের একটি ঘরে ঢুকিয়ে মারধরের পর ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন নির্যাতিতা তরুণী।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin
