দীপাবলির আগে কলকাতায় অস্ত্রপাচারের পর্দাফাঁস, উত্তরবঙ্গের বাস থেকে গ্রেপ্তার মহিলা কারবারি

অর্ণব দাস, বারাসত: দীপাবলির আগে কলকাতায় অস্ত্রপাচারের পর্দাফাঁস। উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার পথে যাত্রীবাহী বাস থেকে গ্রেপ্তার মহিলা অস্ত্র কারবারি। তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র।
দত্তপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহ থেকে কলকাতাগামী একটি বাসে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে। এর পরই পশ্চিম খিলকাপুরের ময়না আলগরিয়া এলাকায় বাসটিকে দাঁড় করায় পুলিশ। তখন বাসের এক মহিলা যাত্রীকে দেখে সন্দেহ হলে তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। এর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
[আরও পড়ুন: ইডির স্ক্যানারে জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ বনগাঁর ২ ব্যবসায়ী, আটাকলে হানা তদন্তকারীদের]
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পুজা বিশ্বাস। ধৃত মহিলার বাড়ি হাবড়ায়। স্বামী তাকে ছেড়ে দেওয়ার পর বারাসতের ন’পাড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকছিল। ধৃতের থেকে ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। বিচারক ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর বলেন, উত্তরবঙ্গ থেকে আসা একটি যাত্রীবোঝাই বাসের মহিলা যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জেরা করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপে নেই, হজম করতে কষ্ট হচ্ছে’, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে আবেগপ্রবণ হার্দিক]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *