১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গৌতম ব্রহ্ম: ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই। গ্রামবাংলার প্রান্তিক কৃষক-শ্রমিকদের প্রাপ্য আদায়ে দিল্লির দরবারে তৃণমূলের বড়সড় আন্দোলনের পরও মেলেনি সুরাহা। পুজোর পর ফের প্রাপ্য আদায়ের দাবিতে আবারও আন্দোলনের আঁচ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষয়টিতে রাজ্যপালও হস্তক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজ নিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এমনই যখন পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সরব হয়ে অভিযোগ তুললেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। রাজ্য সরকারের বদনাম ছড়ানোর জন্যই এমনটা চলছে।

I detect a deliberate disinformation campaign regarding Central release of funds in MGNREGA.
Despite our vigorous movements and submission of detailed factual records and accounts, the Centre has been dragging its feet and has not released any withheld fund whatsoever at all.…
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2023

 
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *