সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সকালে টুইট করে তিনি জানান, বেশ কয়েকজন ইন্ডিয়া সাংসদের ফোনেই এইভাবে নজরদারি চালানো হচ্ছে। বিস্ফোরক দাবি করে নিজের ফোনের দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। সেখানে লেখা, “রাষ্ট্রের মদতে আপনার ফোনে নজরদারি চলছে।” গোটা বিষয়টিকে জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে দাবি করেন তৃণমূল সাংসদ।
Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia – get a life. Adani & PMO bullies – your fear makes me pity you. @priyankac19 – you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0
— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
