দেবাশিস সেন: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে পুণেতে শচীন তেণ্ডুলকর কন্যা সারা। ক্যামেরা শচীন-কন্যাকে ধরার সঙ্গে সঙ্গেই ভক্তরা চিৎকার শুরু করে দেন। স্ট্যান্ডে বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন সারা। হাসিমুখেই দেখা যাচ্ছে তাঁকে। সারাকে ক্যামেরা ধরার অব্যবহিত পরেই সোশাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়।
শুভমান গিলের মিম ছড়িয়ে পড়ে। এক ভক্ত লেখেন, ”পুণেয় সারা তেণ্ডুলকর ম্যাচ দেখছেন। গিল মাস্টারক্লাস লোডিং।” কেউ আবার লিখেছেন, ”সারা তেণ্ডুলকর ইজ ইন দ্য হাউজ।” সারা ও গিলের সম্পর্ক নিয়ে কত কালিই না খরচ হয়েছে সংবাদমাধ্যমে, তার ইয়ত্তা নেই। দুজনের সম্পর্ক যাই হোক না কেন, গিল এখন পুরোদস্তুর মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় প্রথম দুটো ম্যাচ নামতে পারেননি।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: হার্দিক চোট পেতেই ২০১৫ সালের পর বোলারের ভূমিকায় বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]
পাকিস্তানের বিরুদ্ধে খেলেন শুভমান গিল। বাংলাদেশের বিরুদ্ধেও তিনি দলে রয়েছেন। পুণের মাঠেই খেলা দেখতে এসেছেন সারা তেণ্ডুলকর। প্রশ্ন উঠতেই পারে, গিলের খেলা দেখার জন্যই কি মাঠে এসেছেন শচীন-কন্যা? পিছনের কারণ যাই হোক না কেন, সারা তেণ্ডুলকর যে মাঠে খেলা উপভোগ করছেন, তা বোঝাই যাচ্ছে তাঁর ছবি দেখে।
Sara Tendulkar watching the match in Pune
Gill Masterclass Loading…..#INDvsBAN #indiavsbangladesh pic.twitter.com/TLzuoTZ1Yi
— Ankur (@ankurumm) October 19, 2023
এদিকে ভারতের বিরুদ্ধে শাকিব আল হাসান শেষ মুহূর্তে নামেননি ভারতের বিরুদ্ধে। তাঁর জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ চলাকালীন চোট পান ভারতের হার্দিক পাণ্ডিয়াও। তাঁর অসমাপ্ত ওভার শেষ করেন বিরাট কোহলি।
[আরও পড়ুন: বড় ধাক্কা! গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, বাকি ওভার সারলেন বিরাট]
Source: Sangbad Pratidin
