ম্যাঙ্গালুরুতে ভয়ংকর দুর্ঘটনা, ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে দিল পাঁচজনকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরু শহরে ভয়ংকর দুর্ঘটনা। বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ি আটমকা উঠে পড়ল ফুটপাথে। চোখের নিমেষে পিষে দিল পথচলতি পাঁচজনকে। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত চার নাবালিকার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালককে। 

#JustIn: Horror on #Mangaluru street. speeding car knocked down a 23-yr-old woman & 4 girls who were walking on footpath near LadyHill area. Woman lost her life while 4 girls sustained multiple injuries. Reports @deepthisTOI. @TOIBengaluru #Karnataka #RoadSafety #Pedestrian pic.twitter.com/msAEVAPTBf
— Niranjan Kaggere (@nkaggere) October 18, 2023

(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *