সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে অনুরাগীদের সঙ্গে মিষ্টি সম্পর্কই বজায় রাখেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিন্তু একটু এধার থেকে ওধার হলেই অরিজিৎ খেপে লাল! অরিজিতের রুদ্রমূর্তি আগেও দেখেছেন অনেকে। তবে এবার যেন একটু বেশিই রেগে গেলেন গায়ক।
সম্প্রতি সোশাল মিডিয়ায় এক অরিজিৎ অনুরাগীর পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে অনুরাগীকে ধমক দিচ্ছেন অরিজিৎ। অনুরাগীদের দোষ, অরিজিতের গাড়ির পিছু নিয়ে বার বার বাইকের হর্ন বাজিয়ে ছিলেন অনুরাগী। ব্যস, সেটাতেই খেপলেন অরিজিৎ। সোজা গাড়ি থামিয়ে যুবককে বললেন, আমার ছবি তোলার জন্য তো এত কিছু! নাও ছবি তোলো। কিন্তু এতবার হর্ন বাজিও না!
[আরও পড়ুন: ‘এমার্জেন্সি’ নিয়ে বড় আপডেট, রিলিজের আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা কঙ্গনার ]
জনপ্রিয় গায়ক তিনি। কিন্তু অরিজিৎ সিংয়ের আদব কায়দা দেখলে তা বুঝতে পারা খুব কঠিন। মুম্বইয়ের ঝাঁ চকচকে বাড়ি ছেড়ে, সেলেব-সুলভ লাইফস্টাইল ছেড়ে, মুশির্দাবাদের জিয়াগঞ্জে স্কুটিতে চড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান অরিজিৎ। পাড়ার মোড়ে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। অরিজিতের এমন স্বভাবই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। সেই অরিজিৎই এবার খেপলেন অনুরাগীর উপর। নেটিজেনরা বলছেন, যুবককে ধমক দিয়ে বেশ করেছেন গায়ক।
[আরও পড়ুন: দেশ না পরিবার? কাকে বাঁচাবেন সলমন? অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’ ট্রেলার]
Source: Sangbad Pratidin
