কল্যাণ চন্দ, বহরমপুর: মাথায় নেই হেলমেট। কখনও হাত ছেড়ে, আবার কখনও হ্যান্ডেল ধরে নানা ভঙ্গিমায় বাইক স্টান্ট। ছুটির সকালে ফের পুরনো মেজাজে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুর বাইপাস উদ্বোধনের দিন এমন অবতারে দেখা গেল তাঁকে। যেন চোখের নিমেষে ফের তিন দশক আগের সময়ে ফিরে গেলেন অধীর।
Source: Sangbad Pratidin
