পর পর দুই ম্যাচে জয়। চলতি বিশ্বকাপে ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে আত্মবিশ্বাসী ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে লড়াই হবে ক্রিকেটীয় দক্ষতার। আফগানিস্তান ম্যাচ জিতেই রোহিত শর্মা বলে দিয়েছেন, অন্য যে কোনও দলের বিরুদ্ধে খেলার মতোই পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। আলাদা কোনও গুরুত্ব দেওয়া হবে না। মাঠের লড়াইয়ে কোন কোন ক্রিকেটারের সঙ্গে টক্কর হবে প্রতিপক্ষের? মহারণের সব আপডেট জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন.ইন-এ।
টসের জন্য মাঠে দুই অধিনায়ক
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া, মহারণে খেলছেন শুভমান
ওয়ান ডে ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান
এখনও পর্যন্ত ওয়ান ডে ফরম্যাটে মোট ১৩৪ ম্য়াচ খেলেছে ভারত ও পাকিস্তান। টিম ইন্ডিয়া জয় ছিনিয়ে নিয়ছিল ৫৬ ম্যাচে। পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছে ৭৩ ম্যাচে।
শেষ সাক্ষাতেও জয় পেয়েছিল ভারত
এশিয়া কাপে চলতি বছর মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল।
৮-০ করার লক্ষ্যে রোহিতরা
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তান বিশ্বমঞ্চে একবারও বাইশ গজের লড়াইয়ে ভারতকে হারাতে পারেনি।
Source: Sangbad Pratidin
