তর্পণ করতে গিয়ে অঘটন, গঙ্গায় তলিয়ে বেলুড়ে মৃত্যু মহিলার, নিখোঁজ বেশ কয়েকজন

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহালয়ায় তর্পণ করতে গিয়ে অঘটন। গঙ্গায় তলিয়ে বেলুড়ে প্রাণ গেল মহিলার। হুগলির বিবি স্ট্রিটে নিখোঁজ অন্তত ৫। উত্তর ২৪ পরগনার পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে নিখোঁজ বৃদ্ধ। প্রত্যেকের খোঁজে চলছে জোর তল্লাশি।
বেলুড় নেতাজি নগরের বাসিন্দা বছর তিপ্পান্নর সত্যবালা ঘোষ পালঘাটে স্নান করতে নামেন। শনিবার ভোর চারটে নাগাদ গঙ্গায় যান তিনি। জোয়ার থাকায় ডুবে যান। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এই ঘটনার পর আরও সতর্ক প্রশাসন। বেলুড় মঠের ঘাটে চলছে জোর নজরদারি। হাওড়া সিটি পুলিশের নজরদারির পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক, বেবি প্রামাণিকরা নৌকা নিয়ে সমস্ত ঘাটে নজরদারি চালাচ্ছেন। বেলুড় থানা পুলিশের সঙ্গে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে বালি ব্রিজ সংলগ্ন সমস্ত ঘাটে চলছে পুলিশি নজরদারি।
[আরও পড়ুন: বিছানার নিচে লুকিয়ে নগদের পাহাড়! আয়কর হানায় উদ্ধার অন্তত ৪২ কোটি]
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *