শ্রীভূমির পুজোয় এবার বিশেষ আকর্ষণ! দ্বিতীয়াতেই মণ্ডপে আসছেন রোনাল্ডিনহো

বিধান নস্কর, দমদম: মাত্র চারদিন পরেই শ্রীভূমির পূজোয় আসবেন রোনালডিনহো। জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর বিখ্যাত এই পুজোমণ্ডপ দেখতে আসবেন ব্রাজিলীয় তারকা। বৃহস্পতিবারই ভারচুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দমকলমন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে পুজোমণ্ডপের উদ্বোধন হয়। ডিজনিল্যান্ডের আদলে এবার মণ্ডপ গড়েছে শ্রীভূমি। জানা গিয়েছে, মহালয়া থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পুজোমণ্ডপের দরজা। 
শ্রীভূমি স্পোটিং ক্লাবের ৫১তম বর্ষের নিবেদন প্যারিসের ডিসনিল্যান্ড। বৃহস্পতিবার তার উন্মোচন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এদিন ভারচুয়ালি মণ্ডপের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোসের পুজো শ্রীভূমি স্পোটিং ক্লাব প্রতিবছরই বিশ্বের কোন না দেশের স্থাপত্যের নির্মাণ করে। এবছর প্যারিসের ডিসনিল্যান্ডের আদলে মণ্ডপ তৈরি করেছে শ্রীভূমি।
[আরও পড়ুন: ‘পাক ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ মা’, বিশ্বকাপের মাঝপথেই ঘরে ফিরলেন বুমরাহ]
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করলেও শনিবার পর্যন্ত সাধারণ মানুষের জন্য মণ্ডপ বন্ধই থাকবে। পুজোর আয়োজকদের তরফে জানানো হয়েছে, মহালয়ার দিনই সোনার গয়নায় সাজিয়ে তোলা হবে দুর্গা মূর্তি। ওইদিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপের দরজা। 
তবে শ্রীভূমির পুজোয় এবারের বিশেষ চমক ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো। জানা গিয়েছে, ১৬ অক্টোবর শ্রীভূমির মণ্ডপে যাবেন তিনি। তবে শুধু শ্রীভূমি নয়, কলকাতার বেশ কয়েকটি মণ্ডপেই যাবেন প্রাক্তন ফুটবলার। আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন তারকা। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর। কলকাতায় পা রেখে একাধিক চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
[আরও পড়ুন: Exclusive: আহমেদাবাদে পৌঁছে অনুশীলনে গিল! পাক ম্যাচেই ফিরছেন তরুণ ওপেনার?]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *