সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর মন্দিরে (Puri Temple) চালু হচ্ছে নয়া পোশাকবিধি। আর ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট পরে আর ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অশোভনীয় পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরতে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চালু কার্যকর হবে নয়া নিয়মবিধি।
Source: Sangbad Pratidin
