বিজেপি ছেড়ে অভিষেকের মঞ্চে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১০০ দিনের কাজে বঞ্চনা নিয়ে প্রতিবাদ। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের (TMC) প্রতিবাদের চতুর্থ দিন চমক! বিজেপি (BJP) ছেড়ে সোজা অভিষেকের মঞ্চে এসে যোগদান করলেন  অভিনেত্রী রিমঝিম মিত্র (Rimjhim Mitra)। এদিন সন্ধেবেলা সরাসরি তৃণমূলের মঞ্চে পৌঁছে যান রিমঝিম। এর পর দলের তরফে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ঘোষণা করেন, অভিনেত্রী তৃণমূলে যোগ দিলেন। বিজেপি নেত্রী হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন রিমঝিম। 

উনিশের লোকসভা নির্বাচনের পর ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। এমনিতে টলিপাড়ার বহু পরিচিত, জনপ্রিয় মুখ গেরুয়া শিবির ঘেঁষা। শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পায়েল চক্রবর্তী, পার্নো মিত্র, অঞ্জনা মিত্ররা নির্বাচনেও লড়াইও করেছেন। কিন্তু একটা সময় পর তাঁরা বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। আগেই বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী। এবার রিমঝিমও পদ্ম শিবির ত্যাগ করে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। তাও আবার এমন এক মঞ্চ, যা নিয়ে জাতীয় রাজনীতিও টলে গিয়েছে।  ১০০ দিনের কাজ করে কেন্দ্রের থেকে বকেয়া টাকা পাননি, এই ইস্যুতে রাজভবনের সামনে চলা তৃণমূলের ধরনামঞ্চেই সোজা চলে গেলেন রিমঝিম।
[আরও পড়ুন: চিপকের মেগা ম্যাচে কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি-ডেভিড ওয়ার্নার?]
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *