Special Tram Service For Durga Puja: উৎসবের কলকাতায় বিশেষ ট্রাম, ১৫০ বছরের ‘বন্ধু’র সঙ্গেই সারুন পুজো পরিক্রমা

নব্যেন্দু হাজরা: ব্যস্ত জীবনে সময়ের অভাব। তাই ট্রামযাত্রার কথা যেন ভুলতে বসেছে তরুণ প্রজন্ম। তবে উৎসবের মরসুমে আপনার পুজো পরিক্রমার সঙ্গী হতে পারে ১৫০ বছরের পুরনো ‘বন্ধু’ই। কারণ, এবার দুর্গাপুজোয় ট্রাম নিয়েই বিশেষ উদ্যোগ পরিবহণ নিগমের। সঙ্গী ‘এশিয়ান পেন্টস’।
কী সেই উদ্যোগ? এবার পুজোয় ট্রামে চড়েই ঠাকুর দেখতে যেতে পারবেন আমজনতা। টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ পর্যন্ত চলবে বিশেষ ট্রাম। তার ফলে দক্ষিণ কলকাতার অনেকগুলি ঠাকুরই দেখে ফেলা যাবে।
পুজো স্পেশাল এই ট্রামটির রূপই অন্যরকম। প্রথম বগির দেওয়ালে থাকছে কুমোরটুলির ছবি। দুর্গা প্রতিমা তৈরির করা থেকে সিঁদুরখেলা, ধুনুচি নাচ, কাশফুল সবই রয়েছে ট্রামের প্রথম বগির দেওয়ালে। দ্বিতীয় বগিতে নানা রংয়ের আঁকিবুকিতে শহরের নানা ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন।

[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]
ট্রামের বগিতে দেওয়া থাকবে আলপনা। ট্রামের ভিতরে মানানসই আবসাবপত্র। যা বেতের তৈরি।

বিলাসবহুল ট্রামের বগিতে আলোকসজ্জাও হবে অন্যরকম।

তবে বিশেষ ট্রামের সময়সূচি এখনও জানা যায়নি। ভাড়াই বা কত, তা-ও খোলসা করা হয়নি।
[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *