সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের এই অ্যাথলিট। তাঁর এই জয়ের সঙ্গে চলতি প্রতিযোগিতায় প্রথমবার অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। একই সঙ্গে ভারতের ঝুলিতে এল দ্বাদশ সোনার পদক। অবিনাশ চলতি বছরের জুলাইতে ভারতের প্রথম ট্র্যাক অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
