ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিশেষ ট্রেনের পর এবার তৃণমূল (TMC) নেতাদের দিল্লিগামী বিমান বাতিল! রবিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে দিল্লির বিমান ধরার কথা ছিল দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার-সহ শতাধিক নেতা-কর্মীর। বারাসত (Barasat) থেকে ১২০ জনের যাওয়ার কথা ছিল। কিন্তু ২৪ ঘণ্টা আগে জানা গেল, সেই বিমানটি বাতিল। কারণ হিসেবে জানানো হয়েছে ব্যবস্থাপনায় সমস্যার জন্য বাতিল করা হয়েছে বিমানটি।
এনিয়ে X হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন ডেরেক ও ব্রায়েন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কর্মসূচি আটকাতে যা খুশি করুন, যথাসময়ে যথাযোগ্য জবাব দেওয়া হবে।
First, they abruptly cancel special train services from Kol to Del to prevent those who were to travel to participate in protests on Oct 2 & 3, demanding 10s of 1000s of crores owed to Bengal by BJP Union govt.
Now a flight gets cancelled! Try as you might, we WILL TAKE YOU ON pic.twitter.com/Bs36wSE7xS
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) September 30, 2023
জানা গিয়েছে, বারাসত সাংগঠনিক জেলার পঞ্চায়েত স্তরে কর্মী, সদস্যরা একসঙ্গে দিল্লি যাওয়ার জন্য রবিবার সন্ধেবেলায় বিমানের টিকিট বুক করেছিলেন। এঁদের নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু শনিবার তাঁদের সকলের কাছে বিমান সংস্থার তরফে বার্তা আসে যে ওইদিনের বিমানটি বাতিল হয়েছে প্রযুক্তিগত কারণে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
