ক্ষতিপূরণ, ন্যায্যমূল্যের দাবিতে পাঞ্জাবে ‘রেল রোকো’ কৃষকদের, বাতিল বহু ট্রেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতি হয়েছে চাষের। ক্ষতিপূরণে আর্থিক প্যাকেজ, এমএসপি এবং ঋণের আইনি গ্যারান্টি-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রেল অবরোধ শুরু করল পাঞ্জাবের কৃষকরা (Punjab Farmer’s)। কেন্দ্রের বিরুদ্ধে তিন দিন ধরে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। এদিন রাজ্যের বারোটি জায়গায় রেল লাইনে বসে পড়েন চাষিরা। রেল সূত্রে জানা গিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ৫১টি ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও শুক্রবার স্থগিত হয়েছে ২৯টি ট্রেন। 
চলতি আন্দোলনে সমবেত দাবি জানিয়েছেন, কিষাণ মজদুর সংগ্রাম কমিটি, ভারতী কিষান ইউনিয়ন (ক্রান্তিকারি), বিকেইউ (একতা আজাদ), আজাদ কিষাণ কমিটি দোয়াবা, বিকেইউ (বেহরামকে), বিকেইউ (শহিদ ভগৎ সিং) এবং বিকেইউ (ছোট্টু রাম) সহ বেশ কয়েকটি কৃষক সংগঠন। উত্তর ভারতের ছটি রাজ্যের ১৯টি সংগঠন আন্দোলনে শামিল। কৃষক নেতা গুরবচন সিং দাবি করেছেন, কৃষকরা স্বামীনাথন কমিশনের রিপোর্টের সুপারিশ অনুসারে উত্তর ভারতের রাজ্যগুলির জন্য ৫০,০০০ কোটি টাকার বন্যা ত্রাণ প্যাকেজ এবং এমএসপি দাবি করছে। এছাড়াও ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি এবং কৃষকদের ঋণ মকুবের দালি করা হয়েছে।
[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধিতে কারও ধর্মে আঘাত নয়, আশ্বাস আইন কমিশনের]
এদিন কৃষকরা রেল অবরোধ করে গুরুদাসপুরের মোগা, হোশিয়ারপুর, গুরুদাসপুর এবং বাটালা রেলওয়ে স্টেশন, জলন্ধরের জলন্ধর ক্যান্টনমেন্ট, তারন তারান রেলওয়ে স্টেশন, সাঙ্গুরের সুনাম, পাতিয়ালার নাভা। ফিরোজপুরের ট্যাঙ্কওয়ালি এবং মল্লানওয়ালা, ভাটিণ্ডার রামপুরা এবং অমৃতসরের দেবীদাসপুরা। হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশের কৃষকরাও পাঞ্জাবে দিকে যাত্রা শুরু করছে। তারাও আন্দোলনে যোগ দেবেন।
[আরও পড়ুন: মোদি ফ্যাক্টর নয়! রুখতে হবে RSS-কে, নয়া কৌশল শুরু INDIA জোটের]
হরিয়ানার কিষান মজদুর ইউনিয়নের সভাপতি সুরেশ কোথ বলেন, “২২ আগস্টে চণ্ডিগড়ে বিক্ষোভ শুরু করার কথা ছিল আমাদের। কিন্তু তার অনেক আগেই পাঞ্জাব ও হরিয়ানার ৪০০-র বেশি কৃষক নেতাদের গ্রেপ্তার করা হয়। এর ফলেই চণ্ডিগড়ে পৌঁছে আন্দোলন শুরু করা যায়নি। এমনকী এক কৃষক প্রীতম সিং  পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লংগোয়াল এলাকায় একটি ট্রাক্টরের টায়ারের নিচে পিষ্ট হয়েছিলেন যখন কৃষকরা প্রতিবাদ করতে একটি টোল প্লাজায় যাচ্ছিল”।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *