পাঞ্জাবের পর বেঙ্গালুরু বধ, আইএসএলে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত

মোহনবাগান- ১ (বুমোস)
বেঙ্গালুরু-০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুর দিকে ডার্বি হার। সেই প্রথম এবং শেষ ধাক্কা। তার পর থেকে মোহনবাগান যেন অপ্রতিরোধ্য, অজেয়ো। আইএসএলের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ডঙ্কা বাজালেন হুগো বুমোস, লিস্টন কোলাসোরা। সুনীলহীন বেঙ্গালুরু এফসিকে মোহনবাগান হারাল ১-০ গোলে। সবুজ-মেরুনের হয়ে একমাত্র গোলটি করলেন হুগো বুমোস।
একটা দল আগেরবারের চ্যাম্পিয়ন। আরেকটা দল রানার্স-আপ। স্বাভাবিক ভাবেই বুধবার যুবভারতীতে কঠিন লড়াই অপেক্ষা করেছিল মোহনবাগানের জন্য। তাছাড়া সবুজ-মেরুন শিবির টানা ম্যাচ খেলে কিছুটা ক্লান্তও ছিল। কিন্তু সেসব উপেক্ষা করে বেঙ্গালুরুর বিরুদ্ধেও একপ্রকার সহজ জয়ই পেল সবুজ-মেরুন শিবির।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *