পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা

অর্ণব আইচ: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত। প্রতিদিনই চার্জশিটের কপি চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। একবার সেই আবেদন খারিজ করেছিলেন বিচারক। তার পরেও বুধবার একই আবেদন জানান তাঁর আইনজীবী। তখনই পার্থ চট্টোপাধ্যায়কে ১ হাজার টাকা জরিমানা করেন আলিপুর আদালতের বিচারক। উল্লেখ্য, চার্জশিট এখন আদালত গ্রহণ করেনি। তাই তার কপি এখনও পার্থ চট্টোপাধ্যায়কে কপি দেওয়া সম্ভব হয়নি। 
এদিনও আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এদিনও সেই আবেদন খারজি করে দেন বিচারক। আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
 
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *