বড়দিনে শাহরুখের মুখোমুখি দক্ষিণের প্রভাস, বক্স অফিসে জিতবে কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বড়দিনে বক্স অফিসের অঙ্কটা সত্য়িই হয়তো কঠিন হতে চলেছে। কেননা, ‘পাঠান’, ‘জওয়ান’ ব্লক বাস্টার হওয়ার পর এবার ডাঙ্কির পালা। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে বড়দিনেই বড়চমক দিতে চলেছেন শাহরুখ। অন্যদিকে, আদিপুরুষ ঢাহা ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন আদিপুরুষ প্রভাস। সিনে সমালোচকরা বলছেন, বক্স অফিসের লড়াইয়ে প্রভাস এখন বাজিমাত করতে মরিয়া। তাই ডাকাবুকো হয়ে শাহরুখের সঙ্গে বড়দিনে ফাইট করবেন প্রভাস। সালার ছবি দিয়েই তিনি লড়বেন শাহরুখের ডাঙ্কির সঙ্গে।
প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাসের সালার’-এর মুক্তির তারিখ করা হয়েছে। ছবিটি, প্রাথমিকভাবে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন তা পিছিয়ে বড়দিন করে দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।
[আরও পড়ুন: ডিসেম্বেরই কোলজুড়ে আসবে দ্বিতীয় সন্তান, ছিমছাম অনুষ্ঠানে সাধ খেলেন শুভশ্রী]
সূত্রের খবর, পরিচালক প্রশান্ত নীল নিজেও নাকি ‘সালার’-এর মুক্তি পিছনোয় বেজায় ক্ষুব্ধ। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকা রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের মুখেই পিছু হটেছে প্রভাসের ছবি।
উল্লেখ্য, প্রভাসের ফিল্মি কেরিয়ারে এটা দুঃসময়! পর পর ফ্লপ ছবি! বক্সঅফিসের মার্কশিটে ডাহা ফেল ‘আদিপুরুষ’। বিতর্ক-নিন্দাও কম চলেনি এই সিনেমা নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন। ‘কালকি ২৮৯৮ এডি’র ফার্স্টলুকেও ভয়ানক ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এবার শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তি পাবে ২০২৪ সালে।
[আরও পড়ুন: সন্তানের জন্মের দুদিন পর খবর দিলেন স্বরা ভাস্কর, পোস্ট করলেন ছবি, জানালেন নামও]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *