দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের দাপট অব্যাহত। পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে ১৬ গোলে উড়িয়ে দিল মেন ইন ব্লু। মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১ গোলে জয় পেলেন হরমনপ্রীতরা। অধিনায়কের হ্যাটট্রিকে ভর করেই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জিতে গেল ভারত। পরের ম্যাচে জাপানের মুখোমুখি হবেন হরমনরা। 
টুর্নামেন্টের প্রথম ম্যাচে উজেবকিস্তানে বিরুদ্ধে ১৬ গোল দিয়েছিল ভারত। পরের ম্যাচেই দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকেও গোলের মালা পরালেন হরমনপ্রীতরা। ম্যাচ শুরুর আগেই অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছিলেন, আগ্রাসী হকি খেলতে চান তাঁরা। মাঠে নেমে অধিনায়কের কথাই বাস্তবায়িত করলেন অভিষেক, মনদীপ সিংরা। দুই ম্যাচে ৩২ গোল দিয়ে আপাতত দুরন্ত ছন্দে ছুটছে ভারতের হকি দল। 
দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই চাপ বাড়াতে শুরু করে ভারত। তবে প্রথম দশ মিনিট দুরন্ত রক্ষণ করে সিঙ্গাপুর। ১১ মিনিটে আসে ভারতের প্রথম গোল। তার পর থেকেই আর ধরে রাখা যায়নি ভারতীয় ফরোয়ার্ডদের। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় ভারত। পরের দুই কোয়ার্টারে মোট দশ গোল দেন ভারতীয় খেলোয়াড়রা। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *