‘বেশি জল নয় তামিলনাড়ুকে’, কাবেরী বিতর্কে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরু বনধের ডাক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী নদীর জলবণ্টনকে কেন্দ্র করে ফের অশান্তি কর্নাটকে (Karnataka)। তামিলনাড়ুকে (Tamil Nadu) বেশি জল দেওয়ার প্রতিবাদে এবার ১২ ঘণ্টা বেঙ্গালুরু (Bengaluru) বনধের ডাক দিল বিক্ষোভকারীরা। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি বনধের ডাক দিয়েছে রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।
গত ১৯ সেপ্টেম্বর কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়, আরও পনেরো দিন তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্নাটক।  যদিও তামিলনাড়ুর তরফে দাবি করা হয়েছিল ১২ হাজার ৫০০ কিউসেক জলের। ওই দিন কাবেরীর জল ছাড়া নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে তামিলনাড়ু (Tamil Nadu) ও কর্নাটক (Karnataka) দুই রাজ্যই নিজেদের প্রতিনিধি পাঠিয়েছিল। এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, বৈঠকে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে।    
এই সিদ্ধান্তেও আপত্তি তুলেছে কর্ণাটকের কৃষকরা।তাদের ইচ্ছের বিরুদ্ধে তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতিবাদে 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *