কুণাল ঘোষ, মমতার সফরসঙ্গী: বাংলা পালটাচ্ছে। ৩৪ বছরের খরা ও অবসাদ কাটিয়ে সোনা ফলাচ্ছে এই রাজ্য। আর উন্নয়নের পথে পশ্চিমবঙ্গের এই দুর্বার গতির কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে বিনিয়োগবান্ধব বাংলার এমনই ছবি তুলে ধরলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। অভিনন্দনের একই সুর শোনা গেল বণিকমহলের অন্যান্য বিশিষ্টদের মুখেও।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
