সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিয়েছেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ২১ রান ৬ উইকেট তুলে নিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন তিনি। নিজের জাত চিনিয়ে বুঝিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপের জন্য তিনি কতখানি প্রস্তুত। এহেন তারকার জন্য এক ভক্ত আনন্দ মাহিন্দ্রার কাছে আবদার করেছেন, ‘সিরাজকে একটা SUV উপহার দিন।’ যার উত্তরে শিল্পপতি যা বললেন, তা আবার মন জয় করেছে সোশাল দুনিয়ার।
ঘরের মাঠে টিম ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হোম ফেভারিটরা। পেস ঝড়ে ধুয়েমুছে সাফ হয়ে যায় লঙ্কাবাহিনীর ব্যাটিং অর্ডার। মাত্র ৫০ রানে গুটিয়ে যায় দাসুন শনাকারা। ৬.১ ওভারেই একপেশে ম্যাচ জিতে অষ্টমবার এশিয়া কাপ ট্রফি ঘরে তোলেন রোহিত শর্মারা। আর এ ম্যাচের নায়ক নিঃসন্দেহে সিরাজ। যিনি শুধু ৬ উইকেটই নয়, প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজিরও গড়লেন তিনি।
I don’t think I have EVER before felt my heart weep for our opponents….It’s as if we have unleashed a supernatural force upon them… @mdsirajofficial you are a Marvel Avenger… https://t.co/DqlWbnXbxq
— anand mahindra (@anandmahindra) September 17, 2023
[আরও পড়ুন: অস্ত্র মমতার স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার, ভোটমুখী তেলেঙ্গানায় মহালক্ষ্মী প্রকল্প ঘোষণা কংগ্রেসের]
Been there, done that… https://t.co/jBUsxlooZf
— anand mahindra (@anandmahindra) September 17, 2023
Source: Sangbad Pratidin
