দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা! মমতাকে দ্বীপরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির

কিংশুক প্রামাণিক, দুবাই: দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের। দেখেই একগাল হাসি। সৌজন্য বিনিময়। মাদ্রিদ উড়ে যাওয়ার আগেই শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার ভারতীয় সময় সকাল পৌঁনে ১০টা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল। ১২দিনের শিল্প সফরে স্পেনে যাচ্ছেন মমতা। কলকাতা থেকে মঙ্গলবারই রওনা দেন। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন তিনি। আর দুবাই বিমানবন্দরে অপেক্ষা করার সময় আচমকাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। মমতাকে দেখেই ডেকে নেন তিনি। দু’জনে একসঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তাও বলেন। চলতি বছর হতে চলা বিশ্ববাংলা বাণিজ্যিক সম্মেলনে বিক্রমাসিংহেকে আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী। পালটা তাঁর থেকে শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ পান মমতা।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *