সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর শুটআউট। কোচবিহারের (Cooch Behar) মহিষবাথানের কাছে গুলিতে মৃত্যু হল জমি ব্যবসায়ীর। ঘটনার পরই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তারা কতজন ছিল, কী কারণে খুন – এসব অজানা। তদন্তে নেমেছে পুলিশ। জাতীয় সড়কের (NH 31) উপর এমন ঘটনায় আতঙ্কিত আশপাশের মানুষজন।
জানা গিয়েছে, মৃতের নাম সুশীলচন্দ্র দাস, বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি আদতে অসমের বাসিন্দা। পেশায় জমি ব্যবসায়ী। কোচবিহারের বাণেশ্বরে কাঁকড়াবাড়িতে থাকতেন। রবিবার রাতে ৩১ নং জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে ফিরছিলেন। সেসময়ই বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে গুলি (Shootout) করে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সেখান দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
