জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাইডেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যেয় দিল্লি বিমানবন্দরে নামে ‘এয়ারফোর্স ওয়ান’। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিকে সিং।
৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে কার্যত চাঁদের হাট বসতে চলেছে। ইতিমধ্যে রাজধানীতে পৌঁছে গিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্যরাও।তবে বিশ্বের নজর রয়েছে মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। ইউক্রেন যুদ্ধ, চিনা আগ্রাসন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বলে খবর।    

#WATCH | G-20 in India: US President Joe Biden arrives in Delhi for the G-20 Summit
He will hold a bilateral meeting with PM Narendra Modi today pic.twitter.com/IVWUE0ft7E
— ANI (@ANI) September 8, 2023

আজই এদিন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, বাইডেন-মোদি আলোচনায় প্রাধান্য পাবে প্রিডেটর ড্রোন, ফাইটার জেট ইঞ্জিন, 5G/6G প্রযুক্তির মতো বিষয়। এছাড়া, শান্তিপূর্ণ ভাবে পরমাণু শক্তি ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলিও উঠে আসবে আলোচনায়। তবে আরব বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে ভারতের সঙ্গে বড় রেলপথ প্রকল্পের জল্পনা নিয়ে মুখ খোলেননি তিনি।         
[আরও পড়ুন: থমকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যে, সুনাক-মোদি আলোচনায় কি খুলবে জট?]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *