যাত্রাপথে সেলফি ভারতের সৌরযান আদিত্যর, ক্যামেরাবন্দি পৃথিবী ও চাঁদের ছবিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযানের (Chandrayaan 3) পর মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের আরেক মাইলফলক স্থাপন করেছে ইসরো। দেশীয় প্রযুক্তিতে তৈরি সৌরযান ‘আদিত্য এল১’ (Aditya L1) সৌর গবেষণায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। ইতিমধ্যে লক্ষ্যে অবিচল আদিত্য নিজের কাজ শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার মহাকাশে যাত্রাপথে সেলফি তুলেছে ভারতের সৌরযান। পাশাপাশি চাঁদ ও পৃথিবীর ছবি তুলে পাঠিয়েছে। মহাজাগতিক সেই ছবি প্রকাশ্যে আনল ইসরো (ISRO)।

Aditya-L1 Mission:
Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
— ISRO (@isro) September 7, 2023

(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *