ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে, খাদে গাড়ি পড়ে তিস্তায় তলিয়ে মৃত ২

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে (Kalimpong)। সোমবার সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে গভীর খাদে পড়ে সোজা তিস্তা নদীতে তলিয়ে গেল একটি গাড়ি। গাড়িতে থাকা দুই আরোহীরই মৃত্যু (Death)হয়েছে। তাঁরা দুজনেই সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার জেরে ১০ নং জাতীয় সড়ক (NH-10) কিছুক্ষণ বন্ধ থাকতে পারে।
সোমবার সকালে সিকিম থেকে শিলিগুড়ি (Siliguri) যাচ্ছিল চারচাকার এক ছোট গাড়ি। সিকিমের দুই বাসিন্দা ছিলেন গাড়িতে। কালিম্পংয়ের কাছে লিকুভিড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। এর পর আবার গাড়ি উলটে সোজা তিস্তা (Teesta) নদীতে তলিয়ে যায়। গাড়িতে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের নাম বিশাল ছেত্রী ও থুপডেন ভুটিয়া। বিশালের বাড়ি সিকিমের মাল্লিতে। থুপডেন গেজিংয়ের বাসিন্দা।
[আরও পড়ুন: কার্নিশে উঠে পড়া বিড়ালকে বাঁচাতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার]
দুর্ঘটনার খবর পেয়ে হাইড্রা ক্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। বিশাল ও থুপডেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একাংশে যান চলাচল বন্ধ ছিল। পরে অবশ্য রাস্তা পরিষ্কারের পর তা স্বাভাবিক হয়।
[আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ধ্রুব সাহার বিরুদ্ধে ‘চোর’ পোস্টার]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *